দেশবাংলা

আদালতের রায়ের পরও জমি দখলের পায়তারা

জামালপুরে সর্বোচ্চ আদালতের রায়ের পরও জমির খারিজ খতিয়ান নিজ নামে খুলতে না পারায় চরম ভোগান্তি পোহাচ্ছে দরিদ্র এক কৃষক পরিবার। আর এই সুযোগে স্থানীয় প্রভাবশালী চক্র জমি নিয়ে নানা অপপ্রচার চালিয়ে দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে শহীদ হিরু সড়কে এক সংবাদ সম্মেলনে কৃষক কছির উদ্দিন দাবি করেন, ১৯৪৭ সালে সাতপাকিয়া মৌজার ৪ দশমিক ৬৭ একর জমির মালিকানা পায় তার মা জামিরন বিবি।

পরবর্তীতে জমিরন বিবির একমাত্র ওয়ারিস হিসেবে তার ছেলে কছির উদ্দিন ২০০৯ সালে ভূমিমন্ত্রী বরাবর খতিয়ান খুলে খাজনা দেয়ার আবেদন করেন। কছির উদ্দিনের নামে খারিজ খতিয়ান খুলতে না পারার সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে জমিটি দখলের পায়তারা চালাচ্ছে।

হয়রানির হাত থেকে রক্ষা পেতে নিজ নামে খারিজ খতিয়ান খোলার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য দরিদ্র কৃষক পরিবারটি জেলা প্রশাসনের সহায়তা চান।

সংশ্লিষ্ট খবর

Back to top button