দেশবাংলা
কালিয়াকৈরে কলোনীতে অগ্নিকান্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় দুটি কলোনীর ২১টি কক্ষসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকার পরেশের কলোনীর একটি কক্ষে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন কলোনীর অন্যান্য কক্ষে এবং পাশের অণ্যপ্রসাদের কলোনীতে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থদের দাবি, অগ্নিকান্ডে কলোনীর প্রায় ২১টি কক্ষ এবং ফ্রিজ, টেলিভিশন, মোবাইলসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কবীরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটে।



