দেশবাংলা
ট্রেনের নাম পরিবর্তন করায় মানববন্ধন

পাবনা-রাজশাহী রুটে চলাচলরত পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস নাম দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলার সকল শ্রেনী পেশার মানুষ।
সোমবার সকালে মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা। মানববন্ধনে বক্তরা পাবনা বাসীর দীর্ঘ আন্দোলনের পর পাওয়া এ ট্রেনের নাম পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়ে পুর্বের নাম বহাল রাখার দাবি জানান। অন্যথায় রেলপথ অবরোধের হুঁশিয়ারী দেন তারা।
এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি আবুল কাশেম, হিন্দু-বৌদ্ধ-খ্রষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিনয়জ্যোতি কুন্ডু, মাছরাঙা টেলিভিশনের ব্যুারো প্রধান উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সম্পাদক অখিনুর ইসলাম রেমনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।



