দেশবাংলা

সুলতানী স্থাপত্য নিদর্শন মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ

পটুয়াখালীতে প্রায় ৫শ বছর পূর্বে সুলতানী শাসনামলে স্থাপিত দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্য নিদর্শন মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। যা আজও স্মরণ করিয়ে দেয় মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের কথা। দীর্ঘদিন সংস্কারের অভাবে এর সৌন্দর্য ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

পটুয়াখালীতে ৫শ বছর পূর্বে প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন শাহী মসজিদের নামানুসারে এলাকার নামকরণ হয় মসজিদবাড়িয়া। জানা যায়, ইলিয়াছ শাহী বংশের স্বাধীন সুলতান রুকনদ্দিন বরবক।

         Capture 103

১৪৪৯ সাল থেকে ১৪৭৪ সাল পর্যন্ত তার শাসনামলে অমরকৃর্তি হিসেবে ১৪৬৫ সালে নির্মিত হয় এটি। এ মসজিদে রয়েছে ৩টি দৃষ্টি নন্দন কারুকার্য খচিত মেহরব, ৩টি খিলান পথ এবং ৬ টি মিনার। বিশাল গম্বুজ বিশিষ্ট এ মসজিদে কোন রড-সিমেন্ট ছাড়া চুন-সুড়কি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মিত হয়।

মসজিদের ভেতরে রয়েছে নানা কারুকার্য খচিত মুসলিম স্থাপত্য শিল্পের প্রাচীনতম নিদর্শন। দক্ষিণ পাশে ইয়াকিন শাহ ও কালা শাহ নামে দুটি কবর আর সামনে বিশাল দীঘি। মুসলমানদের অবদান ও ঐতিহাসিক নিদর্শন শাহী মসজিদটি টিকিয়ে রাখার দাবি মসজিদ রক্ষনাবেক্ষন কমিটি ও স্থানীয়দের।

       Still0601 00000 7

ঐতিহাসিক এ নিদর্শন রক্ষনাবেক্ষনের জন্য ইতোমধ্যে ওপর মহলে জানানো হয়েছে। পাশাপাশি এটি টিকিয়ে রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে সবধরনের সহায়তার আশ্বাস দিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ  সরোয়ার হোসেন।

ঐতিহাসিক এ নিদর্শন দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভীড় করে বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ।

হুমায়ুন কবির, পটুয়াখালি প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button