প্রধানমন্ত্রীবাংলাদেশবিশ্ববাংলা

‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ-২০২০ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দিলেন সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রের আইসিসি হলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ-২০২০। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।

অনুষ্ঠানে স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি ও হাইস্কুল ক্যাটাগরিতে ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।

বিকেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button