বিশ্ববাংলা
আল বাহায় কনস্যুলার সেবা দেওয়া হবে

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতাধীন আলবাহায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৭ ও ১৮ জানুয়ারী কনস্যুলার সেবা দেওয়া হবে।
স্থানীয় গাছের ফোরসান কমিউনিটি সেন্টারে, ১৭ জানুয়ারী শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত এবং ১৮ জানুয়ারী শনিবার সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।
এর মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রিইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলাসহ অন্যান্য সেবা।
কনস্যুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
এম ইব্রাহীম খলিল, আবহা প্রতিনিধি



