বিশ্ববাংলা
কুয়েতে তিন বাংলাদেশির মৃত্যু

কুয়েতে মাত্র দুই দিনের ব্যবধানে আব্দুল হক, আইয়ুব মিয়া ও আব্দুল মালেক নামে তিন প্রবাসীর মৃত্যু হয়েছে।
আইয়ুব মিয়া গত রোববার কুয়েতের আব্দুল্লাহ আল-মোবারক এলাকায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে, তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা গ্রামে।
অন্যদিকে, আরেক প্রবাসী আব্দুল মালেকের আগামী ২১শে জানুয়ারি ছুটিতে বাংলাদেশে আসার কথা থাকলেও, গত শনিবার হৃদরোগে স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি বিবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামে।
একই দিনে স্থানীয় আমিরি হাসপাতালে আব্দুল হক নামে আরেক প্রবাসী মৃত্যুবরণ করেছেন।



