
আজ বসেছে দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর ২১তম স্প্যান। এর মধ্য দিয়ে প্রথম বারের মতো মাত্র এক মাসের ব্যবধানে এতো অল্প সময়ের মধ্যে বসলো সেতুর ৪টি স্প্যান। সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর নতুন এ স্প্যানটি উঠে দৃশ্যমান হলো প্রায় ৩ কিলোমিটারের বেশী।
পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ২১তম স্প্যানটি ৩ হাজার ৬শ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে সকাল ৯ টায় বহন করে নিয়ে এসে ৩২-৩৩ নম্বর পিলারে কাছে রাখা হয় এবং বেলা ১১টার দিকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর তা দুপুর ২ টা ৩০ মিনিটে বসানো হয় স্প্যানটি।



