
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসানুন স্কুল এন্ড কলেজের ৬৯তম প্রতিষ্ঠাদিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর বেইলী রোডের প্রধান শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, অধ্যাপক ফওজিয়া কেক কেটে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় অধ্যক্ষ বলেন, এই প্রথম এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে এখন থেকে এই ধারা বাহিকতা বজায় থাকবে। এসময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি। গভর্নিং বডির সদস্য, শিক্ষকরা এবং প্রতিষ্ঠানটির শাখা প্রধানরা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহিদুল ইসলাম, বাংলা টিভি



