দেশবাংলা

বিত্ত্ববানদের সাহায্যে চেয়েছেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুসা মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ধর্মনগর গ্রামের মুসা মিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বিত্ত্ববানদের নিকট সাহায্যের আবেদন করেছেন।

উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের কর্মমঠ বাজারের পূর্বদিকে ধর্মনগর গ্রামে সে বসবাস করে। তার পিতা খলিল মিয়া স্থানীয় বাজারে তরকারী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। মুসা মিয়াও ফার্নিচারের কাজ করে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভালভাবেই কাটছিল তার সংসার।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার শরীর আক্রান্ত হয় মরনব্যাধী ব্লাড ক্যান্সারে। সে বর্তমানে ঢাকায় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মুসার চিকিৎসা ও ঔষধের জন্য প্রতিদিন প্রায় হাজার টাকার দরকার।

চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা দেয়া হলে তাকে সুস্থ্য করা সম্ভব। তার চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পিতা ও তার শশুর বাড়ির লোকদের যা ছিল তা দিয়ে এতদিন খরচ চালিয়ে। বর্তমানে মুসার চিকিৎসা করতে কয়েক লাখ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে  সম্ভব না।

তাই তারা সমাজের বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য করা এবং যোগাযোগের জন্য ব্যক্তিগত বিকাশ নাম্বার 01796654644।

এর আগে, বাংলা টিভিতে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর হবিগঞ্জের বানিয়াচংয়ের ৩ নম্বর ইউনিয়নের কালিদাসটেকা গ্রামের খোদেজা বিবির ভাগ্য ফিরেছে। একটি সরকারী ঘরের পাশাপাশি ২ ছেলেকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার ব্যবস্থা করে দেয় উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button