দেশবাংলা

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঠান্ডুর ঝুট গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্য পাশের ৯টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় ডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। মালিক পক্ষের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ির আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে গোডাউন কর্তৃপক্ষ। তবে ক্ষতির নির্দিষ্ট পরিমান জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button