বাহরাইনে ‘মুজিব বর্ষ’ উদযাপনের কাউন্টডাউন শুরু

বাহরাইনে ‘মুজিব বর্ষ’ উদযাপনের কাউন্টডাউন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন বাংলাদেশ দূতাবাসের প্রস্তাবনায়, রাজধানী মানামার বাংলাদেশ সমাজের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাশেমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও কাউন্সিলর শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন, বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমেদ, অবিনাশ পাল, দুলাল দাস, মোস্তফা কামাল, আসিফ, আবুল বাশার, মারুফ হোসেন, চান মিয়াসহ সকল নেতৃবৃন্দ।
এ সময় রাষ্ট্রদূত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে, রাজনীতি, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে এই মহান নেতার অবদানের কথা স্মরণ করেন এবং ঐতিহাসিক ১০ জানুয়ারির তাৎপর্যও তুলে ধরেন।
সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি



