বিশ্ববাংলা
আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে আব্দুল করিম হারুন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।
গত সোমবার দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের কষ্টান নামক এলাকা থেকে, ৩ বাংলাদেশী ব্যবসায়ী ব্যাংকে যাওয়ার পথে, আগে থেকে ওত পেতে থাকা একদল ডাকাত তাদের গাড়ী অনুসরন করেন।
পরে তাদেরকে পথের মধ্যে অবরুদ্ধ করে। এসময় হারুনের কাছে টাকা চাওয়ার পর তিনি দিতে অস্বীকৃতি জানালে, ডাকাতরা গুলি করে। ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশি এ ব্যবসায়ী।
অপর দুই বাংলাদেশি আতঙ্কিত হয়ে স্থানীয় মুদ্রায় দুই লাখ পঞ্চাশ হাজার রেন্ট দিয়ে দেয়। পরে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। নিহত হারুনের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।
মোহাম্মদ মোশাররফ, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি



