আন্তর্জাতিকএশিয়া
নয়াদিল্লি সফরে মার্কিন প্রেসিডেন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লি সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশে অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি। মার্কিন কংগেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটি চূড়ান্ত হওয়ার পর এ সফর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলো নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত তাঁর ওই সফর বাতিল করা হয়।



