দেশবাংলা
সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রংপুর ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ২জন। বুধবার সকালে রংপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয় আরো অন্তত ২ জন।
পুলিশ জানায়, সৈয়দপুর থেকে অ্যাম্বুলেন্সটি রংপুরে যাওয়ার পথে মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়।
আহতদেরকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, রুবেল,সাথি আক্তার ও বিপ্লব।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে কভার ভ্যান চাপায় এক সাইকেল আরোহী মৃত্যু হয়েছে। নিহত আনসার আলী পল্লীবিদ্যুৎ এলাকায় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইটিপি ইন সার্চ হিসেবে চাকরি করেন।



