দেশবাংলা

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আমবয়ানের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুসল্লীদের ইবাদত বন্দেগী আর আল্লাহু আকবর ধ্বনিতে এখন মুখর টঙ্গীর তুরাগ তীর। আইন-শৃঙ্খলা রক্ষায়, যথারীতি এবারও নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এ সম্মেলন।

টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভারতের মাওলানা চেরাগ আলীর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এ বয়ানটি বাংলায় তরজমা করেন, বাংলাদেশি মাওলানা আশরাফ আলী।

ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। প্রথম পর্বের মতো মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন।

প্রথম পর্বের মতো আগামী রোববার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে  ইজতেমা শেষ হবে এমন প্রত্যাশা সবার।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button