দেশবাংলা

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত

অপরদিকে পাবনা প্রেসক্লাবে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুচিত্রা সেন অভিনয় শিখে অভিনয় করতে আসেননি। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ একজন অভিনেত্রী। তার চলাফেরায় প্রতিটি অঙ্গ যেন কথা বলতো। কথা না বলেও যে অভিনয় করা যায় সুচিত্রা সেন সেটি প্রমাণ করে গেছেন।

বক্তারা আরও বলেন, তিনি তার অভিনয় দিয়ে আজো দর্শক হৃদয়ে দাগ কেটে আছেন। তার স্মৃতি রক্ষায় সৃুচিত্রার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালার কাজ দ্রুত শেষ করার দাবি জানান বক্তারা।

পরিষদের সভাপতি সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, কলকাতার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক দেবারতী ভট্টাচার্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থাপক শামীম চৌধুরী সহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button