ধর্ষণে অভিযুক্তকে প্রকাশ্যে পুড়িয়ে মারল গ্রামবাসী !

মেক্সিকোর ছিয়াপাস প্রদেশের একটি গ্রামে ছ’বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ গ্রামবাসীরা গায়ে পেট্রল ঢেলে প্রকাশ্যে পুড়িয়ে মারলেন ওই অভিযুক্ত ব্যক্তিকে।
ছয় বছরের ওই নাবালিকা নিখোঁজ হওয়ার পরের দিন গ্রামের রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার আলফ্রেডো রবলেরো নামের ওই ব্যক্তিকেই সবাই সন্দেহ করতে থাকেন। নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন তখন তাঁদের হাত থেকে অভিযুক্ত আলফ্রেডোকে ছিনিয়ে নেন ক্ষিপ্ত গ্রামবাসীরা।
তার পর তাঁকে একটি খুঁটিতে বেঁধে ফেলেন তাঁরা। সেখানেই অভিযুক্তর গায়ে ঢালা হয় পেট্রল। তার পর ধরিয়ে দেওয়া হয় আগুন। সকলের সামনেই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যান আলফ্রেডো। সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
তবে, আলফ্রেডোই ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিলেন কি না সে ব্যাপারেও নিশ্চিত কোনও প্রমাণ পুলিশকে দিতে পারেননি গ্রামবাসীরা।



