
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২শ ৬২ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে বিমানবন্দর কাস্টমস,কাস্টমস ইন্টেলিজেন্সের সহায়তায় চালানটি জব্দ করে এনএসআই টিম। বিমানবন্দরের কর্মকর্তারা জানায়, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে হাটহাজারীর বাসিন্দা আমিনুল হক চট্টগ্রাম আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশি করে ২শ ৬২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। একই দিন সকালে সালাম এয়ারের ওভি-৪০৭ ফ্লাইটে মাসকাট আসা হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ শফি উল্লাহর লাগেজ থেকে ১শ ২০ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছিলো।



