দেশবাংলা
সোনাতলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে, পুলিশ। শনিবার সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের রাখালগছি গ্রামের পান্তামারি ঈদগাহ মাঠের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক মোঃ জাহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর, তাকে নির্জন জায়গায় ফেলে রেখে গেছে হত্যাকারীরা।
পুলিশের পাশাপাশি, ডিবি, সিআইডি, পিবিআই এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট ও মরদেহ সনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছেন।



