বিশ্ববাংলা
জর্ডানে বন্দি থাকা খাদিজা দেশে ফিরছেন

জর্ডানে বন্দি অবস্থায় উদ্ধার হওয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খাদিজা খাতুন দেশে ফিরছেন রোববার। এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে শারজা হয়ে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশে এসে পৌঁছাবেন খাদিজা।
এর আগে গত মঙ্গলবার জর্ডান প্রবাসী সাংবাদিক সেলিম আকাশের মাধ্যমে তাকে উদ্ধার করেন দূতাবাসের এক কর্মকর্তা। উদ্ধারের পর তাকে রাখা হয় বাংলাদেশ দূতাবাসে। পরে খাদিজাকে দেশে ফেরত পাঠানোর সব ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস।
জর্ডানে কর্মরত গৃহ-শ্রমিক খাদিজা আক্তার গত ২ জানুয়ারি বাথরুম থেকে ইমোতে ভিডিও কল করে তার বাবার সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে তার ওপর নির্যাতনের কথা জানান। এসময় স্বজনদের কাছে তাকে দ্রুত উদ্ধারের অঅঁকুতি জানিয়েছিলেন। খাদিজা আক্তার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের মরম আলীর মেয়ে।



