বিশ্ববাংলা
লেবাননে বাংলাদেশির মৃত্যু

লেবাননে মিজান মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার লেবাননের সাইদা জেলার ওয়াদিজিন এলাকায় স্থানীয় মার্কাজি হাসপাতালে অতিরিক্ত শ্বাসকষ্টের কারনে তার মৃত্যু হয়।
জানা যায়, মিজান মিয়া দীর্ঘ ৯ বছর আগে লেবাননে যান। তিনি সাইদা জেলার একটি জেনারেটর কোম্পানীতে বৈধভাবে কাজ করছিলেন। গত ২ সপ্তাহ যাবত মিজান ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। গত বৃহষ্পতিবার তাঁর শ্বাসকষ্ট শুরু হলে নিয়োগকর্তা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
পরে শুক্রবার মারা যান মিজান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সাদেকপুর ইউনিয়নে। তার পিতার নাম সাহেজ মিয়া। এদিকে মিজানের মৃত্যু সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন, তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।



