পদবী পরিবর্তনের দাবিতে বাকাসসের কর্মবিরতি

পদবী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় কালেক্টরেটের ৩য় শ্রেনীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসনের অধীন তৃতীয় শ্রেনীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। এ দিন গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচ উপজেলার, জেলা প্রশাসনের অধীন সকল অফিসে একযোগে এ বিরতি পালিত হয়।
এদিকে, দাবিতে নাটোরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন, বাকাসস নাটোর জেলা শাখার সভাপতি ও সাধারণ শাখার প্রধান সহকারী রমজান আলী,সাধারণ সম্পাদক রথিন মন্ডলসহ অন্যরা।
অন্যদিকে, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষ্যে মানববন্ধন,বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ সভাপতি সুলতান নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ আরো অনেকে।



