সিলেটের তিন পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা

সিলেটের তিন পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
সোমবার বিকেলে মোগলাবাজারে নিজেদের কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটে র তিন পাথর কোয়ারি খুরৈ দেওয়ার দাবিতে সোমবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মকসুদ আহমদ, ট্রাকি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জাফলং পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেন, পাথর উত্তোলন সমব্য়া সমিতির সাধারণ সম্পাদক মো. সালাম মিয়া, মোহাম্মদ মিতালী যুব সংঘের সভাপতি রুবেল আহমদ, বেলচা শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত আলী প্রমুখ।
প্রসঙ্গত, পরিবেশগত কারণে সিলেটের প্রধান তিনি পাথর কোয়ারি গোয়াইনঘাটের জাফলং, ও নলজরী এবং কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।



