
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধর্মান্ধতা রোধসহ সামাজিক সচেতনতা তৈরিতে স্কাউট সদস্যরা সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৪ দিনব্যাপী ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারীদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি।
পরে বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, স্কাকউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলিত করা গেলে জাতীয় উন্নয়ন তরান্বিত হবে। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে জনগনকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক দৃষ্টি ভঙ্গি নিয়ে উন্নয়নের যাত্রায় সামিল হতে হবে।



