
সরকারি চাকরিতে ৮ম গ্রেড থেকে উপরের দিকে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও কোটা পদ্ধতি না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভায় এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নন-ক্যাডার ৮ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টন পদ্ধতি সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। পরে এবিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, কোটা বাতিলের পরিপত্রে ৯ম গ্রেড যেহেতু প্রথম শ্রেণি, ৯ম গ্রেডে যখন নিয়োগ হবে সেখানে কোটা পদ্ধতি থাকবে না। এছাড়া, আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এ আইনের ফলে আকাশপথে দুর্ঘটনায় মৃত্যু, আঘাত এবং লাগেজ হারিয়ে গেলে যাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।



