লেবাননে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

১৩৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন, লেবানন প্রবাসী বাংলাদেশি আব্দুল মাজেদ।
৪ বছর আগে লেবানন যান মাজেদ। তিনি দেশটির বেলোনিতে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন তিনি। গত ৪ সেপ্টেম্বর দোকান থেকে খাবার কিনে পেট্রোল পাম্পে ফেরার সময়, একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে আঘাত করলে, মাথায় প্রচন্ড আঘাত পান তিনি।
পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে বিগফাইয়ার বাহান্নাস হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা তার মাথায় কয়েকটি অপারেশন করেন। কিন্তু গত সাড়ে ৪ মাসে একবারের জন্যও তার জ্ঞান ফেরেনি। পরে গত রোববার টানা ১৩৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে, চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাজেদ।
তার বাড়ি, যশোর জেলার মনিরামপুর থানায়। তার পিতার নাম গোলাম গাজী। এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে লেবানন আওয়ামীলীগ,প্রবাসী ভাইবোন সংগঠন ও লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে, বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন, তাঁর পরিবারসহ লেবাননের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



