
রাজধানীতে খিলক্ষেতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত হয়েছেন।
র্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে টহল দল বড়ুয়া এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়।
মাদক ব্যবসায়ীরা এসময় পালিয়ে গেলে, ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযানে ৪টি ওয়ান শুটার গান, ৩৪ টি কার্তুজ ও ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত আনোয়ার একজন মাদক চোরাকারবারি। তাঁর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক আইনে ১৮টি মামলা রয়েছে।



