
আদালতের রায়ের পরও বিভিন্ন অজুহাতে কালক্ষেপণের পর, অবশেষে ভাঙ্গা শুরু হলো হাতিরঝিল প্রকল্পের বিজিএমই ভবন। বুধবার দুপুরে এই ভাঙ্গা কার্যক্রম উদ্বোধন করেন, গৃহায়ণ ও গণপুর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় পর্যাক্রমে হাতিরঝিল প্রকল্পের সব অবৈধ স্থাপনা ভাঙ্গা হবে বলে, জানান তিনি।
আদালতের রায়ের পর বিভিন্ন অজুহাতে কালক্ষেপণের পর, আজ ভাঙা শুরু হলো হাতিরঝিল প্রকল্পের বিষফোঁড়া খ্যাত বিজিএমইএ ভবন।
দুপুরে ভবনটি ভাঙ্গার কার্যক্রম উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় পর্যাক্রমে হাতিরঝিল প্রকল্পের আওতায় অবস্থিত সকল অবৈধ স্থাপনা ভাঙ্গা হবে বলে, ঘোষণা দেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে সম্পুর্ন ভবনটি অপসারণ করা হবে বলেও জানান তিনি।
এ কার্যক্রম পরিচালনায় দুটি দল সার্বক্ষনিক মনিটরিং করা হবে বলেও জানান মন্ত্রী। ফোর স্টার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ভবনটি ভাঙ্গার কাজে নিয়োজিত থাকবে।
আরমান কায়সার, বাংলা টিভি



