২৫ জানুয়ারী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

আগামী ২৫ জানুয়ারী হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ।
বুধবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিএইচপি গ্রুপের পরিচালক মুহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। এ বারের ক্বিরাত সম্মেলনে বাংলাদেশ, ইরান, তুরস্ক, জর্ডান, মরক্কো, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ক্বারীগন অংশ নিবেন।
মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে তেলাওয়াত শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন
সেক্রেটারী আনোয়ার হোসেন, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার আহমদ, জমিয়তুল সালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যরা।



