প্রধানমন্ত্রীবাংলাদেশ
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর মহড়াতে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গড়ে ওঠা স্বর্ণদ্বীপে ৬৬ পদাতিক ডিভিশনের রণকৌশল অনুশীলন উপভোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী এ মহড়ার আয়োজন করে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সময়োপযোগী একটি আধুনিক ও উন্নত সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে, যা সারাবিশ্বে এদেশের সশস্ত্র বাহিনীকে একটি উন্নত ও আধুনিক বাহিনীর মর্যাদা এনে দিয়েছে।



