নিজস্ব স্থানে ফিরেছে বড়লেখার মাওনতকী বাজার

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের শত বছরের পুরনো মাওনতকী বাজারটি, পুনরায় তার নিজস্ব স্থানে ফিরেছে। প্রায় দেড় যুগ ধরে এ বাজারটি ব্যাবসায়ীরা ছেড়ে আসায়, একটি মহল ৭৩ শতাংশ জায়গা দখল করে রাখায়, কুলাউড়া -চান্দগ্রাম মহা সড়কের কাঠালতলী চৌমুহনী বাজারের সড়ক ও জনপথের জায়গায় এতদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ নিয়ে খবর প্রচারের পর, বাজারের জায়গাটি স্থানীয় প্রশাসন দখলমুক্ত করায়, বাংলা টিভিকে সাধুবাদ জানিয়েছেন, ব্যবসায়ীসহ বিভিন্ন মহল।
মৌলভীবাজারের বড়লেখা কুলাউড়া চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে ব্যাবসা করায়, চরম ঝুঁকি নিয়ে রাস্তার পাশ থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয়-বিক্রয় করতেন। এ সড়কে ছোট বড় যানবাহনের অবাধ চলাচল থাকায় প্রায়ই ঘটতো দূর্ঘটনা।
সম্প্রতি বাংলা টিভিতে প্রতিবেদন প্রচারের পর, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে,ঐতিহ্যবাহী মাওনতকী বাজারের নিজস্বস্থানে বাজারটি স্থানান্তরের উদ্যোগ নেয়।
গেলো ২০ জানুয়ারি বাজারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন বেদখল থাকায় খোলা আকাশের নিচে ব্যবসা করতেন তারা। এ খবরটি প্রচার করায় বাংলা টিভিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাজারের পূর্ণরুপ ফিরে পেতে প্রয়োজনীয় সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও শেডের ব্যাবস্থা করার দাবি স্থানীয়দের।
বাংলাটিভিতে সংবাদ প্রচারের পর প্রশাসনের উদ্যোগে বাজার স্থানান্তর করায় ধন্যবাদ জানিয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ এনাম উদ্দিন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মত আগামীতেও দেশ ও মানুষের কল্যানে বাংলা টিভি কাজ করে যাবে এমন প্রত্যাশা সব মহলের।
মোঃ রুয়েল কামাল, মৌলভীবাজার



