দেশবাংলা
প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, আটক-৭

চট্টগ্রাম মহানগর এলাকায় একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে উঠতি বয়সের তরুণ ও যুবকদের মুক্তিপন আদায় করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর বন্দর টিলাস্থ ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফাঁদে পা দেয়া ভুক্তভোগীগণ লোক লজ্জ্বার ভয়ে নিরবে অমানুষিক নির্যাতন সহ্য করে পারিবারিক ও সামাজিক কারণে প্রশাসনের সহায়তা গ্রহণ হতে বিরত থাকছে।
আটককৃতরা হলেন, আবু তাহের, হামিদা আক্তার রুনা, মনোয়ারা বেগম মিনু, রিয়া বেগম, জনি রাণী দে, জোবাইদা সুলতানা হিরা। গ্রেফতারকৃত বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় পুলিশ।



