দেশবাংলা
কুমিল্লায় ধর্ষণের প্রতিবাদ করায় খুন

কুমিল্লায় এক চা দোকানির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের ১০ দিন পর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় চা দোকানি নাছিরকে হত্যা করে স্থানীয় মোয়াজ্জেম হোসেন এবং অটোরিক্সা চালক সানাউল্লাহ।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে গতকাল চান্দিনা থেকে মোয়াজ্জেম নামে একজনকে আটক করে পুলিশ। পরে মোয়াজ্জেম জানায়, সে এবং সানাউল্লাহ দুজন মিলে চা দোকানি নাছিরকে হত্যা করে।
প্রসঙ্গত, গেল ১৩ জানুয়ারী ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নাছির উদ্দিনের ছিন্ন-বিছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।



