ই-পাসপোর্ট উদ্বোধনে সন্তোষ প্রবাসীদের

সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাস করেন, দুই কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। পাসপোর্টের মেয়াদ ৫ বছর হওয়ায়, সময়মত নবায়ন না করতে না পেরে, প্রায়ই নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট এর ঘোষণা আসার পর থেকে প্রতিক্ষার প্রহর গুনছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অবশেষে ই-পাসপোর্ট উদ্বোধন হওয়ায় সন্তোষ জানিয়েছেন তারা।
বাংলাদেশের রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিরা এয়ারপোর্টে ইমিগ্রেশনে মাত্রাতিরিক্ত সময় অপচয় হওয়া্র কারনে, বিভিন্ন ভোগান্তিতে পড়তেন। অনেকক্ষেত্রে তথ্য বিভ্রাটের সম্মুখীন হতে হত। এ অবস্থায় ই পাসপোর্ট স্বস্তি আনবে বলে বিশ্বাস প্রবাসীদের।
ই-পাসপোর্ট চালুর ফলে প্রবাসীরা অনেক উপকৃত হবেন বলে মন্তব্য করেন, মদিনা প্রবাসী সেবা কেন্দ্র প্রধান আব্দুল খালেক।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ই-পাসপোর্ট সেবা চালু করায়, বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন, প্রবাসে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, ই-পাসপোর্ট সেবা চালু করায় আনন্দ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
ই-পাসপোর্ট সেবা চালুর মধ্য দিয়ে বিমানবন্দরে হয়রানী অনেকটাই কমে আসবে বলে মনে করছেন, প্রবাসী বাংলাদেশিরা।



