
ইভিএম নিয়ে ভোটারদের আস্থা সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সভাপতি বদিউল আলম মজুমদার। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রাজনীতিতে ব্যবসায়িকদের আধিক্য বাড়ছে ফলে প্রার্থীদের মানের অবনতি হচ্ছে বলে জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন আইনের তোয়াক্কা করছে না উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীদের আয়কর বিবরণী সম্পর্কে জানতে চাইলে কমিশণ তার কোন জবাব দেয়নি।
প্রার্থিদের দেয়া তথ্য-উপাত্ত ক্ষতিয়ে দেখার আহ্বান জানালেও নির্বাচন কমিশন তা কর্নপাত করছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও, ইভিএম ব্যবহারের ওপর আস্থার সংকটের মোটাদাগে দুটি কারণ রয়েছে বলেও জানান, সভাপতি।
প্রথমত, বর্তমান নির্বাচন কমিশন এবং যে প্রক্রিয়ায় কমিশন একাদশ জাতীয় সংসদসহ কতগুলো স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছে তার ওপর অনাস্থা। দ্বিতীয়ত, সিটি করপোরেশন নির্বাচনে কমিশন যে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিচ্ছে তার ওপর অনাস্থা।
এরআগে, সুজনের ওয়বসাইটে পরিচালিত এক জরিপে ১,৪০০ জন অংশ নেন। যার ৯১ শতাংশই আসন্ন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেন।



