দেশবাংলা

পর্যটকদের আনাগোনা বাড়ছে সুন্দরবনে

প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি সুন্দরবন। শুধু দেশেই নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই বন। যার সৌন্দর্য দেখতে প্রতিবছরই লাখো পর্যটক ভীড় করেন। তাই পর্যটকদের কাছে, এ বনকে আরো আকর্ষনীয় করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, অনুকুল আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায়, নতুন বছরে পর্যটকদের আগমন বাড়বে, কয়েকগুন।

    কাদের 22

রোমাঞ্চকর প্রাকৃতির সৌন্দর্যের হাতছানি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিনসহ নানা স্থল ও জলজ প্রাণীর আশ্রয়স্থল এ বন। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরুপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে।

নতুন বছরে পর্যটকের আনাগোনা বেড়েছে বনের করমজল, কটকা, কচিখালী, হারবাড়িয়াসহ অন্তত ১০ টি স্পটে। আর দর্শনার্থীদের আকর্ষনে নতুন নতুন স্পট তৈরী আর সৌন্দর্য্য বৃদ্ধি করতে সুন্দরবনে চলছে নানা কর্মযোগ্য। তবে পর্যটকদের রয়েছে নানা অপ্রাপ্তি আর ভোগান্তীর অভিযোগ।

   01 108

সরকারের নেয়া উদ্যোগ, অনুকুল আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বছরে পর্যটকদের আগমন বাড়বে কয়েকগুন এমন প্রত্যাশার কথা জানালেন, করমজল পর্যটন স্পট কর্মকর্তা আজাদ কবির।

প্রতিবছর গড়ে প্রায় এক লাখ পর্যটক ভ্রমন করেন সুন্দরবনে। এ সংখ্যা বৃদ্ধি করতে আরো নতুন নতুন নানা কার্যকরী উদ্যোগ নিতে হবে সরকারকে। তবেই রাজস্ব আয়ের রেকর্ড গড়বে আর পর্যটকদের প্রত্যাশা পুরণ করতে পারবে সুন্দরবন, এমটাই মনে করছেন পিপাষু মানুষ।

কামরুজ্জামান জসিম, মোংলা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button