চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে

দ্রুতই ছড়িয়ে পড়ছে চীনের করোনা ভাইরাস। প্রতিরোধে দেশে দেশে বাড়তি সতর্কতার নেয়া হয়েছে। মুলত বিমানবন্দরগুলো কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, স্ক্যান করা হচ্ছে চীন থেকে আসা যাত্রীদের।
ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। সরকারি তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ’ ৬১ জন। এদের মধ্যে বাহিরাগত ৩৭ জন রয়েছেন। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।
এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সোমবার সকালে বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে মৃতদের সবাই হুবেই প্রদেশের।
এছাড়া দেশব্যাপী আক্রান্তদের মধ্যে ৪৬১ জনের অবস্থা গুরুতর। নতুন এই ভাইরাস নিয়ন্ত্রণে হুবেই প্রদেশে যাতায়াতের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ।



