দেশবাংলা
চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি

২৮২ জন প্রাইম মুভার ট্রেইলার চালকসহ অন্য চালকদের সরাসরি পরীক্ষা নিয়ে ভারী শ্রেণির লাইসেন্স দেয়ার দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। আগামী ৩০ জানুয়ারি ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রাইম মুভার ট্রেইলার চালক ও সহযোগীসহ সব পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র দেয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী। এদিকে প্রাইম ট্রেইলার চালকদের কর্মবিরতির ডাকে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে।



