দেশবাংলা

নেশার টাকা না পেয়ে সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টা

গাজীপুরে, নেশার টাকা না পেয়ে কাউসার নামে শিশু সন্তানকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে, বাবাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর গুরুতর আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে গাজীপুরের বারতোপা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে।

পুলিশ জানায়, আটককৃত মোহাম্মদ রাজুর দেহ তল্লাশি করে রক্তমাখা ছুরি, ইয়াবা খাওয়ার পাইপ পাওয়া গেছে। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারে ঝগড়া, মারামারি করতো রাজু।

সংশ্লিষ্ট খবর

Back to top button