আখাউড়া ও বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আখাউড়া ও বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে করোনা ভাইরাস শনাক্তকরণে সতর্কতায় অস্থায়ী হেলথ ডেস্ক খোলা হয়েছে।
এরই মধ্যে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন স্বাস্থ্যকর্মীরা। তবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীর স্ক্রিনিং করার কোনো যন্ত্র বসানো হয়নি। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রাথমিক করোনা ভাইরাসের যে লক্ষনগুলো আছে, তা সনাক্তের জন্য কাজ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
এদিকে, চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেনাপোল স্থলবন্দরের চেকপোষ্ট ইমিগ্রেশনে সতর্কতা জারী করেছে স্বাস্থ্য বিভাগ। সকাল থেকে এ পথে ভারত থেকে আগত বিদেশি নাগরীকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন স্বাস্থ্য কর্মীরা।
এ ভাইরাস যাতে বাংলাদেশেও ছড়িয়ে না পড়ে এজন্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছেন।



