দেশবাংলা
কেরানীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে আটক

রাজধানীর কেরানীগঞ্জের পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা শিশুটিকে হাসপাতালে নেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এক বৃদ্ধকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আটক বৃদ্ধের নাম মনির হোসেন (৫০)। সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। রবিবার সন্ধ্যায় এ ন্যাকারজনক ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় পাশের বাড়ির এক শিশুকে ফুসলিয়ে তার বাসায় ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা তার মাকে জানায়। ঘটনার জানাজানিতে মনিরের বাড়ির লোকজন মনিরকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লম্পট বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, আমরা ঘটনা জানার সাথেসাথে ঘটনাস্থলে গিয়ে লম্পট মনিরকে আটক করে থানায় নিয়ে আসি। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরিফুল ইসলাম, ঢাকা



