বিশ্ববাংলা
ব্রাসেলসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কিশোর নিহত

বেলজিয়ামের ব্রাসেলসে সড়ক দুর্ঘটনায় নাইমুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। রোববার রাতে ব্রাসেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্রাসেলসের এক্সেল এলাকায় দুর্ঘটনায় আহত হয় নাইমুল। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জানা যায়,নাইমুল ব্রাসেলসে প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে মারাত্মক আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নাইমুলের বাড়ি টাঙ্গাইলে। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।



