মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিসের দাবিতে গনস্বাক্ষর

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। মিশিগানে প্রায় ৬০ থেকে ৭০ হাজার বাংলাদেশি বাস করেন, যাদের কনস্যুলেট সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য অনেক কষ্ট করে ওয়াশিংটন ডিসি কিংবা নিউইয়র্কে যেতে হয়।
তাদের দীর্ঘদিনের দাবী ছিল মিশিগানে একটি স্থায়ী কনস্যুলেট অফিসস্থাপনের। এ দাবি আদায়ে সেখানে শুরু হয়েছে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি। স্থানীয় আলাদিন রেষ্টুরেন্টে মাসব্যাপী এ আয়োজনের প্রথমদিনে প্রায় চার হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়।
এছাড়াও,মিশিগানের প্রায় প্রত্যেকটি বাঙ্গালী রেষ্টুরেন্ট ও গ্রোসারি স্টোরে আগামী একমাস পাওয়া যাবে স্বাক্ষর দেয়ার এই ফরম।
প্রথমদিনের কর্মসূচিতে অংশগ্রহনকারী বাংলাদেশিরা বলেন, মিশিগান থেকে প্রতি মাসে প্রায়২০ কোটি টাকার রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়। যা সরকারের অর্থনৈতিক চালিকা শক্তিতে বড় ধরনের ভূমিকা রাখছে।



