আওয়ামী লীগরাজনীতি
‘করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার’

বাংলাদেশে এখনো করোনা ভাইরাসের শনাক্ত কোন রোগী পাওয়া যায়নি জানিয়ে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভাইরাস প্রতিরোধে সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেল আইসিডিডিআরবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাংলাদেশ এখনও নিরাপদ রয়েছে।
জাহিদ মালেক আরো জানান, দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দরে এ ভাইরাস শনাক্তকরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া দেশের নাগরিকদের এই মুহুর্তে চীন সফরে না যাওয়ারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।



