দেশবাংলা

হুমকির মুখে পোল্ট্রি শিল্প

সঠিক ব্যবস্থাপনার অভাবে এবং মুরগির খাদ্য, ওষুধ, বাচ্চার দাম, শ্রমিক মজুরি ক্রমাগত বৃদ্ধি পেলেও, ব্রয়লার মুরগি ও ডিমের দাম তেমন বাড়েনি। তা্ই পোল্ট্রি খামারিদের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় নরসিংদীর বেলাবোতে পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়েছে।

যে কারনে গেল ৩ বছরে বন্ধ হয়ে গেছে প্রায় ৩০ ভাগ খামার। সরকারের নজরদারি বাড়ানোর দাবি খামারি ও পোল্ট্রি ব্যবসায়ীদের।

কৃষিতে সমৃদ্ধ নরসিংদীর বেলাব উপজেলার প্রায় ২০ ভাগ লোক পোল্ট্রি শিল্পের সাথে জড়িত। এখানকার খামারগুলোতে উৎপাদিত ডিম ও মুরগির মাংস একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা মিটাতে সক্ষম অন্যদিকে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

কিন্তু বিভিন্ন রোগ বালাই, খাবার ও ঔষধের দাম বৃদ্ধি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত লোকসানের মুখে পরতে হচ্ছে খামারিদের। যার কারণে গত ৩ বছরে এরই বন্ধ হয়ে গেছে প্রায় ৩০ ভাগ খামার।

রোগ বালাই নিয়ন্ত্রণের ব্যাপারে খামারি পর্যায়ে সচেতনতা ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের নজরদারির অভাব বলে মনে করছেন অনেকেই।

এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোঃ শরিফ বলেন, তারা খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে পোল্ট্রি শিল্পের এই সংকট কাটিয়ে তোলার চেষ্টা করছেন।

পোল্ট্রি শিল্পের এই সংকটময় সমস্যা সমাধান হলে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে বেলাব উপজেলা পোল্ট্রি শিল্পে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠতে পারেন বলে মনে করছেন, সচেতন মহল।

রুমেল আফ্রাদ রুবেল, বেলাবো প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button