আইন-বিচারবাংলাদেশ

লাইভে আসা সেই ৩ ধর্ষকের তিনদিনের রিমান্ড

গাজীপুরে চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার আসামির তিনজনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আসামিদের আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালত বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে, শরীফ হোসেন, ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি আহসান কিশোর হওয়ায়, তার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে কিশোর আদালতে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে কোল্ড্রিংসের সাথে নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণ করে ওই চার বখাটে। পরে ধর্ষণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button