অন্যান্যবাংলাদেশ

বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা

রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। এদিকে বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গত কয়েক দিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে ওঠানামা করছে। এতে শীতের দাপট অনেকটা বেড়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো দমে নামছে শীত।

মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্যদিকে, ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ভোর চারটা থেকে সকাল পৌনে ৭ টা পর্যন্ত টোল প্লাজা বন্ধ থাকায় সেতুর দু’পাশে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button