দেশবাংলা
মহেশপুরে ১০৩ ভরি ভারতীয় স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে আসা ১কেজি ২১০ গ্রাম অর্থাৎ ১০৩ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। যার বর্তমান বাজার মূল্য ৬২ লক্ষ ২৮ হাজার ৭ শত ৫০ টাকা।
ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, দিনব্যাপী অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার সিংনগর হালদারপাড়া নামক স্থান থেকে স্বর্ণের আংটি ব্রেসলেট ও কানের দুল সহ বেশ কয়েক ধরণের স্বর্ণেরগহনা উদ্ধার করা হয়।
জিয়াউর রহমান জিয়া, মহেশপুর প্রতিনিধি



