দেশবাংলা
ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড

রাজশাহীতে এক শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যায়, দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামীদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সোমবার বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।
দণ্ডিত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর মানু মণ্ডলের ছেলে সাইদুর এবং একই এলাকার হাসেনের ছেলে মোঃ রানা।
২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া মহল্লার, স্বপ্না খাতুন বেলি নামে এক শিশুকে পালাক্রমে ধর্ষণ করে গলা টিপে হত্যার পর, লাশ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে রেখে যায়।



